Monday, May 18, 2026

ফের টুইটে অন্য সুর অর্জুনের, জোর জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

বিজেপির ‘বাগী’ সাংসদ অর্জুন সিং (Arjun Singh) এখনও গেরুয়ার সুরে বাজচ্ছেন না। অন্তত তাঁর পর পর টুইট পোস্টে (Tweet Post) দেখে, এটাই মত রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে হিন্দিতে অর্জুন লেখেন, ‘‘চলার পথে সামনে কঠিন পাথর আসবে, পায়ে কাঁটা ফুটবে। কিন্তু লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।’’ কোন লক্ষ্য? তা স্পষ্ট করেননি অর্জুন সিং।

পাটশিল্প নিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের সরকারের বিরুদ্ধে তুমুল ক্ষোভ দেখিয়েছিলেন দলেরই সাংসদ অর্জুন। একাধিকবার তাঁকে দিল্লি ডেকে পাঠিয়ে আলোচনা করে রাগ কমানোর চেষ্টা করেন বিজেপি-র নেতা-মন্ত্রীরা। কিন্তু বরফ গলেনি। তারপরও অবশ্য সোশ্যাল মিডিয়ায় লাগাতার সুর চড়িয়ছেন অর্জুন। এমনকী, বিজেপিতে থাকবেন কি না তা নিয়েও ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন:কাঁহি পে নিগাহে কাঁহি পে নিশানা, এবার পার্থপন্থীরা পথে নামছে হোক প্রতিবাদ নিয়ে

জে পি নাড্ডার সঙ্গ দেখা করে পাট নিয়ে অসন্তোষের পাশাপাশি বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অর্জুন সিং। বুধবার তিনি সমুদ্র ও মাঝির অনুষঙ্গ টেনে নিজের সঙ্গে বিজেপির দূরত্বের তুলনা করেছে বলে মত রাজনৈতিক মহলের। বুধবারের পর বৃহস্পতিবার তাঁর টুইট দেখে, পাটশিল্পের দাবি নিয়ে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবেই বলে মন্তব্য করেছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে অর্জুনের একের পর এক ইঙ্গিতবাহী টুইট ঘিরে জল্পনা তুঙ্গে।




Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...