Friday, May 15, 2026

দুর্নীতির নয়া অভিযোগে লালুপ্রসাদের বাসভবন সহ একাধিক জায়গায় তল্লাশি CBI-এর

Date:

Share post:

ফের বিপাকে লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারী মামলায় জামিন পাওয়ার কয়েক সপ্তাহ পরেই দুর্নীতির নয়া অভিযোগে জড়ালেন লালু। শুক্রবার সকাল থেকেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি -সহ মোট ১৫ জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই ।


আরও পড়ুন:চাঁদনি চকে অগ্নিকান্ড, পুড়ে ছাই ৪ টি দোকান


সূত্রের খবর, লালুপ্রসাদ যাদব এবং তাঁর মেয়ের বিরুদ্ধে একটি নতুন দুর্নীতির অভিযোগ উঠেছিল। সিবিআই-এর প্রাথমিক তদন্ত শুরু করেছিল। পরে এর অভিযোগে লালুপ্রসাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সেই প্রেক্ষিতেই তল্লাশি শুরু করল CBI।



মাস খানেক আগে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন নিয়ে জেল থেকে বাড়ি ফেরেন বিহারের লালু। বিশেষ সিবিআই আদালত গত ফেব্রুয়ারি মাসে লালুকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ লক্ষ টাকা জরিমানা করে। গত মাসে এই মামলায় ঝাড়খণ্ড হাই কোর্ট থেকে জামিন পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।একবার ফের নয়া দুর্নীতিতে উঠে এল লালুর নাম।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...