Wednesday, May 13, 2026

বিজেপির চাকরি দুর্নীতির আঁতুরঘর কল্যাণী এইমস, ফের পরীক্ষা ছাড়াই নিয়োগের অভিযোগ

Date:

Share post:

ফের সামনে এলো বিজেপির চাকরি দুর্নীতি ও স্বজনপোষণ। যা নিয়ে শুধু রাজ্য রাজনীতি নয়, তোলপাড় গেরুয়া শিবিরের অন্দরেও। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা ঘুরপথে পরীক্ষা না দিয়ে কল্যানীর এইমসে ডাটা এন্ট্রি অপারেটর বা DEO পদে নিয়োগ পেয়েছেন গত এপ্রিলে। কেন্দ্রীয় সরকারের এই সংস্থা থেকে তিনি মাসিক ৩০ হাজার টাকা বেতন নেন।


আরও পড়ুন:জম্মুতে নির্মীয়মান টানেলে ধস, আটক কমপক্ষে ১২ শ্রমিক


এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় হইচই। এরই মাঝে ফের সামনে এলো বিজেপির আরও একটি চাকরি দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। এবার নদিয়ার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষ ধর একই ভাবে কল্যাণী এইমসে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ। বাঁকুড়ার বিজেপি বিধায়ক কন্যা মৈত্রী দানার মতোই চাকদহের বিধায়কের পুত্রবধূ অনসূয়াও ঘোষ ধরও এই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন পরীক্ষা না দিয়ে। আর দু’টি ক্ষেত্রেই নিয়োগ সংক্রান্ত সুপারিশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।


বিজেপি কর্মীদেরই একটি বড় অংশ দাবি করছে, একসপ্তাহের ব্যবধানে দুই বিজেপি বিধায়কের পরিবারের এই দুই সদস্য নিয়োগ হয়েছেন ঘুরপথে বেআইনি ভাবে। দলের এই নেতারা ব্যক্তিগত এজেন্ডা পূরণ করছেন পদের অপব্যবহার করে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন রানাঘাটের এক বিজেপি কর্মী।


উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বঙ্কিম ঘোষ। এরপর বিধানসভা নির্বাচনে চাকদহ কেন্দ্রে প্রার্থী করেছিল দল। বিধায়ক হতেই তাঁর পুত্রবধূ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যালে চাকরি পেয়ে গেলেন! দুই বিধায়কের বাড়ির লোকেরা বিনা পরীক্ষায় কীভাবে কেন্দ্রীয় সরকারের সংস্থায় নিয়োগ পেলেন, সেটা বলতে পারছেন না খোদ কল্যাণী এইমসের ডিরেক্টরও।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...