Tuesday, June 9, 2026

ফের সিবিআইয়ের মুখোমুখি পরেশ অধিকারী

Date:

Share post:

জবাবে সন্তুষ্ট নয় CBI। আজ, বৃহস্পতিবার ফের পরেশ অধিকারীকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেইমতো সময়মতো MLA হস্টেল থেকে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হন পরেশ। সময়ের কিছুক্ষণ আগেই পৌঁছে যান সিবিআই দফতরে।


আরও পড়ুন:বিজেপির চাকরি দুর্নীতির আঁতুরঘর কল্যাণী এইমস, ফের পরীক্ষা ছাড়াই নিয়োগের অভিযোগ


এসএসসি নিয়োগ মামলায় বৃহস্পতিবার তিনঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের শুক্রবারও পরেশকে তলব  করে  CBI। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ নিজাম প্যালেস ঢোকেন পরেশ অধিকারী৷ ঠিক রাত সাড়ে ১০টার পর নিজাম প্যালেস ছেড়ে বেরোন তিনি৷


প্রথমবার সিবিআই-এর তলব পেয়ে আচমকাই ‘উধাও’ হয়ে যান পরেশ অধিকারী। বৃহস্পতিবার বেলা তিনটের মধ্যে পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে হাজিরার জন্য ‘শেষ সুযোগ’ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু হাজিরা না দিয়ে একটি ই-মেইল করে হাজিরার জন্য সময় চেয়ে নেন পরেশ অধিকারী। এরপরই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় আদালত। শেষমেশ সন্ধে নাগাদ কলকাতায় পৌঁছলে তাঁকে সিবিআই দফতরে নিয়ে যায় বিধাননগর কমিশনারেটের পুলিশ।


উল্লেখ্য পরেশ অধিকারীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেন CBI আধিকারিকরা। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর পরেশ অধিকারী এড়িয়ে গিয়েছেন বলে সিবিআই সূত্রের খবর। সেই কারণেই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে সিবিআই।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...