Saturday, March 14, 2026

Corona Update করোনা নিয়ে বাড়ছে চিন্তা, উত্তর কোরিয়ার পরিসংখ্যান উদ্বেগজনক

Date:

Share post:

কিছুতেই রেহাই নেই করোনা (Corona) থেকে। একের পর এক সক্রিয় রোগীর সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। চিন্তা বাড়িয়ে এদিন ফের দেশে ২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু হার।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। এই মুহূর্তে সারা দেশে করোনার আক্রান্ত রোগীর সংখ্যা ১৫,০৪৪ জন। রিপোর্ট বলছে, একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। এই পরিসংখ্যান আগের দিনের থেকে বেশি। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৩২৩ জন। তবে এর পাশাপাশি উত্তর কোরিয়ার(North korea) পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। মাত্র ২ সপ্তাহ আগে প্রথম কেস ধরা পড়ার পর থেকে সংক্রমণ বেড়েই চলেছে। এই মুহূর্তে অন্তত ২০ লক্ষ মানুষ সে দেশে করোনা আক্রান্ত বলে মনে করা হচ্ছে।

তবে একদিকে যেমন চিন্তা বাড়ছে তেমনই দেশের সুস্থতার হার বেশ স্বস্তিজনক। কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৯২ হাজার ৪৫৫ জন করোনাকে জয় করে সেরে উঠেছেন। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন যত দ্রুত নেওয়া যাবে ততই সুস্থতার হার বাড়বে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে ১৯১ কোটি ৯৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে।



spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...