Wednesday, June 3, 2026

R Pragganandhaa: ফের বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্দ

Date:

Share post:

থামার নাম নেই ভারতের খুদে দাবাড়ু আর প্রজ্ঞানন্দের (R Pragganandhaa)। তিনি আবার হারালেন বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen)। শুক্রবার অনলাইন র‌্যাপিড দাবা প্রতিযোগিতা চেজেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে কার্লসেনকে হারাল প্রজ্ঞানন্দ। এই জয়ের ফলে একইসঙ্গে প্রতিযোগিতার নকআউটে ওঠার সম্ভাবনাও বাঁচিয়ে রাখল ভারতের খুদে দাবাড়ু।

এদিন কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় কার্লসেন। ম‍্যাচের ৪০তম চালে একটি ভুল করে ফেলেন তিনি। আর সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে কিস্তিমাত করে দেয় ভারতের প্রজ্ঞানন্দ। এই মুহূর্তে ১২ পয়েন্ট রয়েছে তাঁর দখলে। হেরে গিয়েও দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন। তাঁর নকআউটে ওঠা কার্যত পাকা।

এর আগেও গত ফেব্রুয়ারি মাসেই চৌষট্টির খোপের লড়াইয়ে বাজিমাত করেছিল প্রজ্ঞানন্দ। বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে এয়ারথিংস মাস্টার্সে প্রথম বার হারিয়েছিলেন তিনি। সেই জয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ভারতের খুদে দাবাড়ু।

আরও পড়ুন:Eden: ইডেনে প্লে-অফের ম‍্যাচ, বৃষ্টির কথা মাথায় রেখে বিশেষ ব‍্যবস্থা সিএবির

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...