Saturday, May 16, 2026

চোখরাঙাচ্ছে বিএ.৪, এবার আক্রান্তের হদিশ মিলল তামিলনাড়ুতে

Date:

Share post:

করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই চোখরাঙাচ্ছে তীব্র সংক্রামক ওমিক্রনের উপরূপ বিএ.৪-র সংক্রমণ। তামিলনাড়ুতে ফের মিলল এই রোগে আক্রান্তের দ্বিতীয় ব্যক্তির হদিশ। তামিলনাড়ু প্রশাসন সূত্রের খবর,চেন্নাই থেকে ৩০ কিলোমিটার দূরে চেঙ্গলপাট্টু জেলার নভালুরের এক বাসিন্দার শরীরে মিলেছে এই ভাইরাস।


আরও পড়ুনঃকালবৈশাখীর লন্ডভন্ড তিলোত্তমা, রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

ওমিক্রনের নতুন রূপ নিয়ে আশঙ্কা ছড়াচ্ছে ভারতে।  ভারতে বিএ.৪ রূপে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল হায়দরাবাদে। শুক্রবার ওই ব্যক্তির শরীরে কোভিডের এই নয়া রূপের নমুনা মেলে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই ব্যক্তি। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, সবাইকে চিহ্নিত করার কাজ শুরু করে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে শনিবার ফের দ্বিতীয় বিএ.৪ আক্রান্তের সন্ধান মিলল।




রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২৬ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৪ হাজার ৯৫৫ জন। যা গতকালের থেকে সামান্য কম। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬৫ জন।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...