Thursday, April 23, 2026

২৫০ তম জন্মবার্ষিকীতে ‘হেরিটেজ’ তকমা পেল রামমোহনের  জন্মভিটে,বসল ফলক

Date:

Share post:

২৫০ তম জন্মবার্ষিকীতে  সরকারিভাবে ‘হেরিটেজ’ তকমা(Heritage Status) পেল সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের (Raja Rammohan Roy)জন্মভিটে। ২২ মে রবিবার তাঁর বসতভিটেতে বসল ‘হেরিটেজ’ ফলক।

খানাকুলের রাধানগরে অবস্থিত তাঁর পৈতৃক ভিটেটি বহু দিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এই বাড়িতেই  ১৭৭২  সালের ২২ মে জন্মেছিলেন রাজা রামমোহন রায়। বাড়িটির যাতে যথাযথ রক্ষণাবেক্ষণ হয় সেই কারণে  পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গত ১২ জানুয়ারি তাঁর জন্মভিটে এলাকাটি ঘুরে দেখে যায়। এছাড়াও রামমোহনের স্মৃতিবিজড়িত কয়েকটি এলাকাও ঘুরে দেখেন তাঁরা।

এরপরেই রবিবার রাজা রামমোহন রায়ে ২৫০ তম জন্মবার্ষিকীর দিন  তাঁর জন্মভিটেকে হেরিটেজ সাইটের মর্যাদা দিল রাজ্য সরকার। লাগানো হল ফলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সম্পাদক উমাপদ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, মহকুমাশাসক হাসিনা জাহেরা রিজভি, এসডিপিও অভিষেক মণ্ডল, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়-সহ প্রশাসনিক আধিকারিকরা।

এইদিন চেয়ারম্যান শুভাপ্রসন্ন বলেন, ‘‘রাজ্য সরকার ভারত পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মভিটেকে হেরিটেজ ঘোষণা করেছে। আগামিদিনে এই পবিত্র স্থানকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি, রাজা রামমোহন রায়কে নিয়ে অনেক কিছুই ভাবনা রয়েছে সরকারের। তার দ্রুত বাস্তবায়ন হবে।’’

হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান বলেন, ‘‘নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মভিটেকে হেরিটেজ তকমা দিল সরকার। ফলে সারা দেশে ঐতিহ্যের বিশেষ বার্তা পৌঁছবে।’’

আরও পড়ুন- পরচুলা পরে বিয়ে করতে এসে ধরা পড়লেন বর! বিয়ে ভাঙলেন পাত্রী

Related articles

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...