Tuesday, June 16, 2026

অর্জুনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইট অভিষেকের, ৩০ তারিখ শ্যামনগরে সভা

Date:

Share post:

ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসেই তৃণমূলে (TMC) ফিরলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁকে উত্তরীয় পরিয়ে দলের স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তারপরে নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) অর্জুনকে উষ্ণ অভ্যর্থনা জানান অভিষেক। লেখেন,

“শ্রী অর্জুন সিংকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। তিনি বিজেপির মতো বিভেদকামী শক্তি প্রত্যাখ্যান করেছেন এবং আজ তৃণমূল পরিবারে যোগ দিয়েছেন। সারা দেশে মানুষ কষ্ট পাচ্ছে এবং তাদের এখন আমাদের আগের চেয়ে বেশি প্রয়োজন। এই লড়াই চলুক!” নিজের টুইটার হ্যান্ডেলে অর্জুনকে স্বাগত জানানোর ছবিও পোস্ট করেন অভিষেক।

এরপরেই অর্জুন সিং সেই টুইট নিজের টুইটারে রি-টুইট করে অভিষেককে ধন্যবাদ জানান। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক জানান, ৩০ মে শ্যামনগরের অন্নপূর্ণা জুটমিলের মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিনই তৃণমূলে ফিরতে পারেন অর্জুন-পুত্র পবন সিং।

এদিকে তৃণমূলে যোগ দেওয়ার পরেই নিজের ফেসবুক এবং টুইটার হ্যান্ডেলের ছবি পরিবর্তন করেন অর্জুন।

আরও পড়ুন- বাংলায় ফেসবুকে রাজনীতি হয় না: ফুল-বদলের পরেই বিজেপিকে তীব্র কটাক্ষ অর্জুনের

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...