Sunday, May 3, 2026

দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কায়

Date:

Share post:

চরম আর্থিক সংকটের(economic crisis) জেরে গত দুই সপ্তাহ ধরে জরুরি অবস্থা জারি থাকার পর অবশেষে তা প্রত্যাহার করে নিলেন শ্রীলংকার(Sri Lanka) প্রেসিডেন্ট(president) গোতাবায়া রাজাপক্ষে। সপ্রতি বিবৃতিতে পেশ প্রেসিডেন্টের দফতরের তরফে একথা ঘোষণা করা হয়েছে।

চরম আর্থিক সংকটের জেরে শ্রীলংকার বিদেশি মুদ্রা ভান্ডারে এতটাই কমে যায় যে তাদের পক্ষে আর বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হচ্ছিল না।ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুতের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রার মজুতসংকটে পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার। এই অবস্থায় সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ করে সেখানকার মানুষ। প্রেসিডেন্টের পদত্যাগের দাবি ওঠে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা লাগাতার চলছে শ্রীলঙ্কায়। যার জেরে এখনো পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। সপ্তাহখানেক আগে জানা যায় এই দেশে মোট একদিনের পেট্রোল মজুদ রয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দিনে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যুৎ পরিষেবা। পেট্রলের অভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে সেদেশের পরিবহন ব্যবস্থা। যার প্রভাব পড়ছে দেশের খাদ্য সামগ্রী, ওষুধ-সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে। তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় সরকারবিরোধী অস্থিরতার মধ্যে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জরুরি অবস্থা প্রত্যাহারের পদক্ষেপ করা হল।




Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...