Saturday, March 14, 2026

সরকার বদলানোর ক্ষমতা রাখেন কৃষকরা: অন্নদাতাদের একজোট হওয়ার ডাক চন্দ্রশেখরের

Date:

Share post:

আন্দোলন কিছুটা থিতু হলেও কেন্দ্রের বিজেপি সরকারের ওপর রীতিমতো ক্ষুব্ধ দেশের কৃষক সম্প্রদায়। কৃষকরা বারবার অভিযোগ তুলেছে মোদি সরকার কৃষক বিরোধী। এহেন পরিস্থিতির মাঝেই পাঞ্জাবে এসে কৃষকের একজোট হওয়ার ডাক দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি জানালেন, “দেশের কৃষকরা সরকার বদলে দেওয়ার ক্ষমতা রাখে।”

গতবছর গালওয়ান ঘাঁটিতে শহিদ সেনা ও আন্দোলন চলাকালীন শহিদ হওয়া কৃষকদের শ্রদ্ধাঞ্জলি দিতে পাঞ্জাবে উপস্থিত হয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন জারি রাখার আবেদন জানান তিনি। বলেন, যতদিন না ন্যূনতম সহায়ক মূল্যের সাংবিধানিক গ্যারান্টি কেন্দ্র দিচ্ছে ততদিন আন্দোলন জারি থাকুক। দেশজুড়ে এই আন্দোলন জারি রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, আম আদমি পার্টিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি কৃষকদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দেবে। কৃষকরা পারে সরকার বদলে দিতে।

আরও পড়ুন:শুভেন্দুর প্রতি অনাস্থা থেকে নন্দীগ্রামে গণইস্তফার পথে একঝাঁক বিজেপি নেতা

কেসিআর-এর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। গতবছর আন্দোলনের সময় শহিদ হওয়া ৬০০ কৃষককে শ্রদ্ধা জানান তিনিও। পাশাপাশি যতদিন না সরকার কৃষক সমস্যা দূর করছে এই আন্দোলন জারি থাকবে বলে জানান কৃষক নেতা।




spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...