Saturday, June 6, 2026

উল্টোডাঙায় বন্ধ একাধিক রুটের অটো, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

Date:

Share post:

ব্যস্তদিনের শুরুতেই উল্টোডাঙার ৩টি রুটের অটো (Auto) বন্ধ। চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। উল্টোডাঙা থেকে লেকটাউন (Laketown), উল্টোডাঙা থেকে বাগুইআটি (Baguiati) ও উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো সোমবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহের প্রথম কাজের দিন সকালে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অটো চালকদের অভিযোগ, পুলিশ গার্ডরেল দেওয়ায় যে জায়গা থেকে অটো ঘোরানো হত সেটা সম্ভব হচ্ছে না। এর জেরে অনেকটা ঘুরে স্ট্যান্ডে আসতে হচ্ছে, এতে খরচ বাড়ছে। পুলিশের দাবি, ১৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে অটো ঘোরানোয় যানজটের সৃষ্টি হয়। সেই কারণেই রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে তিন রুটের অটো বন্ধ রাখেন চালকরা।

এরপরে, উল্টোডাঙা থেকে জোড়াবাগান, আহিরীটোলা ঘাট, শোভাবাজার রুটের অটো চালকরাও অটো চলাচল বন্ধ করে দেন। তাঁদের অভিযোগ, সল্টলেক, এয়ারপোর্ট রুটের অটো মুচিবাজার হয়ে গেলে তাঁদের প্যাসেঞ্জার কমে যাচ্ছে। এই টানাপোড়েনের মধ্যে এদিন চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন:সরকার বদলানোর ক্ষমতা রাখেন কৃষকরা: অন্নদাতাদের একজোট হওয়ার ডাক চন্দ্রশেখরের

 

 

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...