Sunday, May 17, 2026

Dinesh Karthik: ভারতীয় দলে প্রত্যাবর্তন কার্তিকের, দলে ফিরে আবেগঘন বার্তা ডিকের

Date:

Share post:

চলতি আইপিএলে ( IPL)দুরন্ত পারফরম্যান্স করছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। আর তার সুবাদে আবারও ভারতীয় দলে (India Team) ডাক পেলেন ডিকে। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন কার্তিক। তারপর ২০২২। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন কার্তিক। আর সুযোগ পেয়ে খুশি আরসিবির ব‍্যাটার। ভারতীয় দলে সুযোগ পেয়ে দিলেন এক আবেগঘন বার্তা।

জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে কার্তিক বলেন,” আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তা হলে সব কিছুই পেতে পারেন। আমি খুব খুশি। এটা আমার জন্য সন্তুষ্টির। এটাই সম্ভবত আমার সবথেকে স্মরণীয় ফিরে আসা। কারণ, অধিকাংশ মানুষই আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন।”

কার্তিকে সমর্থন করার জন্য এবং তাঁর উপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামী দিনে আরও পরিশ্রম করার কথাও বলেন ডিকে।

আরও পড়ুন:EastBengal: মহারাজের হাত ধরে কাটছে ইনভেস্টর জট? কী বললেন ইস্টবেঙ্গল কর্তা? 

 

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...