Friday, June 26, 2026

GTA নির্বাচনের দিন ঘোষণা: কবে ভোট, কবে ফল প্রকাশ?

Date:

Share post:

আভাস ছিল এই মাসের মধ্যেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। সেই মতো মঙ্গলবার জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হল।

• ভোটগ্রহণ- ২৬ জুন
• ভোট গণনা- ২৯ জুন
• ভোটের বিজ্ঞপ্তি জারি- ২৭ মে

পুরভোট নির্বিঘ্নে মেটার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে দ্রুত জিটিএ নির্বাচন করার কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব জিটিএ-র ভোট করতে হবে। জুন মাসে ভোট বলেও ইঙ্গিত দেন তিনি। সেই মতো, এদিনই নির্বাচনের দিন ঘোষণা হয়।

অনেকদিন ধরে বিরোধীরা জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের দাবি জানাচ্ছিল। ২০১৭-তে পাহাড়ে গোলমালের পর থেকেই জিটিএ-র কাজ আটকে ছিল। তখন জিটিএ-র চেয়ারম্যান ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। কিন্তু খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে দীর্ঘদিন ফেরার ছিলেন তিনি। ইতিমধ্যে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলেছে। বিমল গুরুংয়ের সঙ্গে বিজেপির দূরত্ব বেড়েছে। গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড়বাসীর সঙ্গে গেরুয়া শিবির প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন গুরুং। বরং শাসকদলের সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখান। তবে, জিটিএ নির্বাচন নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিমল গুরুং। এবার দিন ঘোষণার পরে পাহাড়ে কোন রাজনৈতিক দল কতটা তৎপরতা দেখায় এবং কোন সমীকরণের রাস্তায় হাঁটে সেটাই দেখার।




Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...