Saturday, May 16, 2026

অভিযোগের পরও নিষ্ক্রিয় যোগীর পুলিশ, থানার সামনে গায়ে আগুন দিলো ধর্ষিতা

Date:

Share post:

বারবার অভিযোগ জানানোর পরও পুলিশের(Police) তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা(Attempt to suicide) করল ধর্ষিতা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(UttarPradesh) বাগপত জেলায়। চাঞ্চল্যকর এই ঘটনার পর তড়িঘড়ি ওই মহিলাকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যান থানার পুলিশ কর্মীরা। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে মেরঠ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা ওই মহিলার দাবি, কৈরানা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে লাগাতার নির্যাতন পণের দাবিতে মারধর ও শ্বশুরবাড়ির লোকজন ধর্ষণ করে তাঁকে। এই ঘটনায় থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। বরং ওই মহিলার শ্বশুরবাড়ি তরফে মহিলার পরিবারের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বাড়ির সদস্যদের গ্রেফতার করে। জারজের এই থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নির্যাতিতা। এই ঘটনার পর পুলিশের তরফে ফের ওই মহিলা ও তার বাড়ির ৮ সদস্যের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা ও আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছে।




Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...