Wednesday, May 13, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে জল্পনার অবসান। রঞ্জিট্রফির নক আউট পর্বে বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধিমান সাহা । শুক্রবার সন্ধ্যায় এমনটাই জানিয়ে দিল সিএবি ।

২) অবিশ্বাস্য! এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ জায়গা করে নিল ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গ্রুপের শেষ ম্যাচটা অন্তত পনেরো গোলের ব্যবধানে জিততেই হত ভারতীয়দের। বৃহস্পতিবার আয়োজক ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে উড়িয়ে দিয়ে অসাধ্যসাধন করল ভারত।

৩) বিরাটদের ম‍্যাচ চলাকালীন ইডেনে বেটিং, গ্রেফতার ৫ : সূত্র। ধৃতরা বিহারের দ্বারভাঙার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন–সহ নানা নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

৪) রজতের ইনিংসে মজে বিরাট, বললেন ‘ওর নাম আপনি ভবিষ্যতে আরও বহুবার শুনতে পাবেন’। আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলেন তিনি। ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন পতিদার।

৫) রজতই ম‍্যাচের পার্থক্য গড়ে দিয়েছে’, আরসিবির কাছে হারের পর বললেন লখনউ-এর অধিনায়ক। আরসিবির কাছে হেরে রাহুল বলেন,” আমাদের হারের কারণ খুব স্পষ্ট। দুই দলের মধ্যে পতিদার পার্থক্য গড়ে দিয়েছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...