Saturday, March 14, 2026

জেলবন্দি নভজ্যোৎ সিং সিধু, ডায়েট চার্ট শুনলে মাথা ঘুরবে আপনার

Date:

Share post:

জেল বন্দি পাঞ্জাবের (Punjab)প্রাক্তন কংগ্রেস(Congress) প্রধান। কিন্তু তাকে কী, জেলের ভেতরে রাজকীয় খাবার খাচ্ছেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) । তাঁর ডায়েট চার্ট (Diet chart) শুনলে চোখ কপালে উঠবে আপনার।

জেলের (Jail) মধ্যে বন্দিদশা কাটাতে হচ্ছে অসুস্থ সিধুকে। খাওয়া-দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দিতে হবে বলেছেন তাঁর ডাক্তাররা। অতএব পাটিয়ালা রাজেন্দ্র হাসপাতাল থেকে তৈরি হয়েছে সিধুর স্পেশাল ডায়েট চার্ট( Special diet chart)। সেই তালিকা মেনে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে খাবার দেওয়া হচ্ছে, তা জানলে আপনার মনে হবে জেলে নয় কোনও পাঁচতারা হোটেলে আছেন নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)।


কী আছে তার প্রতিদিনের খাদ্য তালিকায় ?

সকালে: ঘুম থেকে উঠেই এক কাপ রোজমেরি চা অথবা চালকুমড়োর জুস কিংবা ডাবের জল।

ব্রেকফাস্ট:  এক কাপ ল্যাকটোস ফ্রি দুধ, সূর্যমুখী বা চিয়া সিড। সঙ্গে থাকছে ৫-৬ পিস আমন্ড, একটি কাঠ বাদাম এবং একটি পেকান নাট৷

বেলা বাড়লে: বিট, শসা, মুসম্বি, তুলসি এবং পুদিনা পাতা, আমলা, সেলেরি পাতা, কাঁচা হলুদ, গাজর, অ্যালোভেরা- এর মধ্যে যে কোনও একটি উপাদান দিয়ে তৈরি জুস ৷ সেটা না থাকলে  তরমুজ, কিউয়ি, স্ট্রবেরি, পেয়ারা, আপেল – এর মধ্যে যেকোনও একটা ফল।

দুপুরের খাবার: স্পেশাল আটা দিয়ে তৈরি একটি রুটি, সঙ্গে মরশুমি সব্জির তরকারি৷ এর পাশাপাশি থাকছে  রায়তা অথবা গ্রিন স্যালাড বা এক গ্লাস লস্যি৷

বিকেলে:  চিনি ছাড়া এক কাপ লো ফ্যাট দুধ, ২৫ গ্রাম পনিরের এক পিস  অথবা অর্ধেক লেবু দিয়ে ২৫ গ্রাম টোফুর একটা টুকরো ।

রাতের খাবার:  বিভিন্ন সব্জির তরকারি এবং ডাল দিয়ে স্যুপ অথবা গাজর, বিন, ব্রকোলি, মাশরুম, বেল পেপার দিয়ে তৈরি স্যুপ। এর উপরে আবার গোলমরিচ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

শারিরীক অবস্থার কথা ভেবেই নাকি জেলের ভেতর এই আয়োজন। এই খবর প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।



spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...