Thursday, May 14, 2026

সন্ত্রাসবাদকে কখনোই সমর্থন নয়, স্পষ্ট জানাল ভারত

Date:

Share post:

সন্ত্রাসবাদকে(Terrorism) কোনওভাবেই প্রশ্রয় নয়। এই ইস্যুতে বাকি দুনিয়ার মতো ভারতও জিরো টলারেন্স(Zero tolerance ideology) নীতিরই পক্ষে।বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দেন।

সন্ত্রাসবাদী ইয়াসিন মালিকের(Yasin Malik) সমর্থনে কথা বলায় মুসলিম দেশগুলির সবথেকে বড় সংগঠন ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-(organisation of Islamic cooperation) কে এবার অত্যন্ত স্পষ্ট ভাষায় জবাব দিল ভারত (India)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার সাংবাদিকদের জানালেন, সন্ত্রাসবাদ ইস্যুতে বাকি দুনিয়ার মতো ভারতও জিরো টলারেন্স নীতির পক্ষে। পাশাপাশি ইয়াসিন মালিকের সাজা ঘোষণার নিন্দা করায় ইসলামিক দেশগুলির সংগঠনের নিন্দা করল ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এতে পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে বলা হয়েছে, তারা যেন কোনওভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন না করে।ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ইয়াসিন মালিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ দেওয়া হয়েছে আদালতে। তাঁকে আর কোনওভাবেই সমর্থন করা উচিত নয়। তিনি বলেন, “ইয়াসিন মালিকের বিচার নিয়ে ইসলামিক দেশগুলির সংগঠন অর্থাৎ ওআইসি (OIC)যে বিবৃতি দিয়েছে, ভারত সেটিকে অপ্রত্যাশিত বলে মনে করছে। সারা বিশ্ব সন্ত্রাসবাদের বিরোধিতা করছে। আমরা ওআইসিকে আবেদন জানাচ্ছি তারা যেন কোনওভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন না করে।”

উল্লেখ্য ৫৭টি মুসলিম অধুষিত দেশের সংগঠন ওআইসি। এরমধ্যে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশ।বুধবার ইয়াসিন মালিককে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানোর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় এনআইএ আদালত( NIA court)। মোট ১০টি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা করে এনআইএ আদালত। লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ,হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংঠনগুলিকে জম্মু ও কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে এবং তার জন্য অর্থের জোগান দেওয়ায় দোষী সাব্যস্ত করা হয় ইয়াসিন মালিককে। এরপর গত শুক্রবার ইসলামিক দেশের সংগঠনের তরফে ইয়াসিন মালিকের সাজার বিরোধিতা করে আন্তর্জাতিক মহলের কাছে হস্তক্ষেপের আবেদন করা হয়। এবার এই বিষয়ে ভারত তার অবস্থান স্পষ্ট করল।



Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...