Thursday, May 14, 2026

Rajasthan Royals: ফাইনালে উঠে শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন বাটলার

Date:

Share post:

১৪ বছর পর আবারও আইপিএলের ( IPL) ফাইনালে রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। শুক্রবার কোয়ালিফায়ার টু-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Rajasthan Royals) ৭ উইকেটে হারায় সঞ্জু সামসনের (Sanju Samsan) দল। সৌজন্যে জস বাটলারের দুরন্ত ইনিংস। ৬০ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ব‍্যাটিং-এর ঝড়ে আইপিএলের ফাইনালের টিকিট পাকা করে ফেলে রাজস্থান। দলকে ফাইনালে তুলে বাটলার শ্রদ্ধা জানালেন রাজস্থান রয়্যালসের প্রথম আইপিএল জয়ী অধিনায়ক শেন ওয়ার্নকে (Shane Warne)। বাটলার বলেন, ওয়ার্ন আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের দেখছে।

সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন,” বিশ্বের সবচেয়ে বড় টি-২০ টুর্নামেন্টের ফাইনালে খেলবো। এটা ভেবেই রোমাঞ্চিত লাগছে। শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের জন্য অত্যন্ত প্রভাবশালী চরিত্র ছিল। প্রথম মরশুমে দলকে নেতৃত্ব দিয়ে খেতাব জিতিয়েছিলেন। ওর অভাব আমরা অনুভব করব ফাইনালে। তবে ওয়ার্ন আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের দেখছে।”

চলতি আইপিএলে এখনও পযর্ন্ত বাটলার ১৬ ম্যাচে করেছেন ৮২৪ রান। ১৫১.৪৭-এর স্ট্রাইক রেট বাটলারের। করেছেন চারটি সেঞ্চুরি। কোহলি-ওয়ার্নারের পর আইপিএলের এক মরশুমে ৮০০-র বেশি রান বাটলারের।

আরও পড়ুন:Mohammad Siraj: চলতি আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন সিরাজ, টপকে গেলেন ব্রাভোকে

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...