Friday, June 26, 2026

শ্রুতিদিগন্তের তৃতীয় মিলন উৎসব

Date:

Share post:

গোটা রাজ্য জুড়ে শ্রুতি নাটকের প্রচার-প্রসার এবং শ্রুতি নাটকের দর্শক তৈরি করার উদ্যোগে শ্রুতিনাটক গোষ্ঠীগুলির পক্ষ থেকে তৈরি করা হয়েছে শ্রুতিদিগন্ত| শ্রুতিদিগন্তের তৃতীয় মিলন উৎসব আয়োজিত হল গত শনিবার,গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারে | আয়োজনে বিদূষক শ্রুতি নাটক গোষ্ঠী | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বি ডি মুখোপাধ্যায়,অশোক মুখোপাধ্যায়,মধুমিতা বসু,রঞ্জনা ভঞ্জ সহ অনেক বিদগ্ধ মানুষ | রাজ্যের মোট ১৩ টি জেলা থেকে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন | মঞ্চস্থ হয়েছে কলকাতা এবং জেলা মিলিয়ে মোট ২৩ টি দলের শ্রুতিনাটক| বিদূষকের কর্ণধার শ্রীমতি বলাকা চন্দ্র জানিয়েছেন,”এই অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলেছে ইতিমধ্যেই | এমন সাড়া পেলেই অনুষ্ঠান করার তাগিদটা বেড়ে যায় আরও |” আগামী প্রজন্মের জন্য শ্রুতিদিগন্ত একটা বড় প্ল্যাটফর্ম হবে এমনটাই মনে করছেন শ্রুতিনাটক প্রেমীরা|

আরও পড়ুন- হলদিয়া পুরসভায় ‘ডেভলপমেন্ট ট্যাক্স’ কেন? রিপোর্ট তলব অভিষেকের

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...