Monday, April 27, 2026

মেকআপ আর্টিস্টের রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Date:

Share post:

অভিনেত্রী, মডেলের পর এবার মেকআপ আর্টিস্টের রহস্য মৃত্যু। শনিবার রাতে কসবায় উদ্ধার হল মেক-আপ আর্টিস্টের ঝুলন্ত দেহ। মৃতার নাম সরস্বতী দাস। পরিবারের লোকেরা জানিয়েছেন, কাজে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা ছিল সরস্বতীর। মেকআপের পাশাপাশি ফটোশ্যুটও করতেন তিনি। এই মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। রিপোর্ট বলছে, আত্মহত্যা। তবুও আসল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের কারণে আত্মহত্যা। আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। এদিকে উঠতি মডেল মঞ্জুষা নিয়োগীর ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার সম্ভাবনাই আরও জোরালো হল। রিপোর্টে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে। পল্লবীদের রহস্য মৃত্যুর তদন্তে তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বান্ধবী ঐন্দ্রিলাকে রবিবার তলব করা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এদিন হাজিরা এড়িয়ে যান ঐন্দ্রিলা। তাঁর আইনজীবী হাজির হয়ে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন- সীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্যের জেরে মামলা, সোমবার ত্রিপুরার কোর্টে কুণাল

Related articles

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...