Friday, June 26, 2026

সীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্যের জেরে মামলা, সোমবার ত্রিপুরার কোর্টে কুণাল

Date:

Share post:

ফের আদালতে হাজিরা দিতে যাচ্ছেন কুণাল ঘোষ। এবার ত্রিপুরার আদালত। পশ্চিমবঙ্গ তৃণমূলের সাধারণ সম্পাদক তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে ত্রিপুরা পুলিশ। অভিযোগ, কুণাল ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।

ঠিক কী ঘটেছিল?

কয়েকমাস আগে ত্রিপুরায় পুরভোটের প্রচারে এসে কুণাল ঘোষের নাকি সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচটি পৃথক মামলায় আদালতে চার্জশিট জমা করেছে ত্রিপুরা পুলিশ। এর মধ্যে একটি চার্জশিটের ভিত্তিতে কুণাল ঘোষ ৩০মে, সোমবার অমরপুর আদালতে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছিল।

আইন ও আদালতকে সম্মান জানিয়ে কুণাল ঘোষ অমরপুর আদালতে হাজিরা দিতে রবিবার কলকাতা থেকে আগরতলা চলে আসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ত্রিপুরা পুরভোটের প্রচারে এসে আমি সীতার পাতাল প্রবেশ নিয়ে একটি মন্তব্য করেছিলাম। যেটা রামায়ণে উল্লেখ রয়েছে। বিকৃত কিছু নয়। আমি বলেছিলাম, মা সীতাকে কেন পাতাল প্রবেশ করে নিজেকে সরিয়ে নিতে হল? এরপর পুলিশ কিছু ভিত্তিহীন মামলা আমার বিরুদ্ধে দেয়। সেই কারণেই আমাকে সমন পাঠানো হয়। আইনকে সম্মান জানিয়ে সোমবার অমরপুর কোর্টে যাব।”

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মুখ বদলালে সরকার বদল নয় কেন? ত্রিপুরা উপনির্বাচনের প্রচারে প্রশ্ন কুণালের

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...