Sunday, March 15, 2026

আজ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জঙ্গলমহল সফরে গিয়ে সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে এদিন আলোচনা করেন তিনি। আজ, মঙ্গলবার পুরুলিয়াতেই কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে রওনা দেবেন বাঁকুড়ায়। আজ কর্মিসভার বৈঠকে তৃণমূল নেত্রী কর্মীদের উদ্দেশে কী পথনির্দেশ করেন, তা শোনার অপেক্ষায় রয়েছেন সকলেই।



আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ঐতিহাসিক জামা মসজিদের চূড়া


আজ, মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই  সেজে উঠেছে বাঁকুড়ার রবীন্দ্রভবন। সেখানেই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর সভা ঘিরে উদ্দীপনা তুঙ্গে।




এদিকে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর কর্মিসভার জায়গা ঘিরে প্রথম থেকেই জটিলতা তৈরির চেষ্টা করে বিরোধী নেতাকর্মীরা। যদিও আদালতে মামলাটি খারিজ করে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামিকাল, ১জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে বাঁকুড়ার সতীঘাট অঞ্চলে। পাশেই রয়েছে গন্ধেশ্বরী নদী। সেখানে সভার বৈধতার প্রশ্ন তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করা হয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পালটা প্রশ্ন তুলে বলেন, নদীর ধারে অস্থায়ী বাঁশের কাঠামো করলে তা নিয়ে আপত্তি কিসের?

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...