Wednesday, March 18, 2026

কী চায় সুভাষের মন, কামিনী না কাঞ্চন! এবার পাল্টা “গুজরাত ফাইলস” কটাক্ষ কুণালের

Date:

Share post:

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইটে ছন্দ করে সুভাষ সরকারকে বিঁধলেন তিনি। লিখলেন, “ছবির হিট গান- কী চায় সুভাষের মন-কামিনী না কাঞ্চন …!”


আরও পড়ুন: আজ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর


কিন্তু কেন বিজেপিকে সাংসদকে এমন খোঁচা দিলেন কুণাল? বলিউডের বিখ্যাত ও একইসঙ্গে বিতর্কিত ছবি
‘কাশ্মীর ফাইলস’-এর নাম উল্লেখ করে সুভাষ সরকার দাবি করেন আগামিদিনে রাজ্যের মানুষ ‘বেঙ্গল ফাইলস’ চাইবেন। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়েই এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এবং তাঁকে পাল্টা দিলেন কুণাল।


বাঁকুড়ায় একটি কর্মসূচিতে সুভাষ সরকার বিতর্কিত মন্তব্য করে বলেছিলেন, “বীরভূমের বগটুই-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে ভাবে গণহত্যা হচ্ছে, তাতে কাশ্মীর ফাইলসের মতো বেঙ্গল ফাইলসও করতে হবে। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে।”


কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক টুইটে লেখেন, “Bengal Files করবেন BJPর সুভাষ সরকার?? আগে Gujrat Files হোক। আর বাংলা করলে ট্রেলারেই থাকুক- শুভেন্দু ক্যামেরার সামনে নিচ্ছে। ছবির হিট গান-কী চায় সুভাষের মন-কামিনী না কাঞ্চন …!”

spot_img

Related articles

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...