Tuesday, May 19, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা বেরিলিতে, মৃত চালক সহ ৭

Date:

Share post:

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের( UP) (Ambulance) বেরিলিতে(Bareilly) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়( Road Accident)মৃত্যু হল চালক সহ ছয় যাত্রীর।

দিল্লিতে(Delhi)ডাক্তার দেখাতে গিয়েছিলেন একই পরিবারের সাতজন। ফিরবেন উত্তরপ্রদেশের পিলভিতে(Pilibhit)। সেখান থেকে ফেরার জন্য তাঁরা একটি অ্যাম্বুলেন্স (Ambulance) ভাড়া করেছিলেন। দিল্লি লখনউ জাতীয় সড়কে অ্যাম্বুলেন্সটি (Ambulance) প্রথমে রোড ডিভাইডারে ধাক্কা মারে। তারপর একটি ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।

অ্যাম্বুলেন্সের(Ambulance) চালক ও ছয় যাত্রী স্পটেই মারা যান। পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সের যাত্রীরা সবাই একই  পরিবারের সদস্য।পরিচয় জানার পর  তাঁদের পরিবারের লোকজনের কাছে খবর পাঠানো হয়েছে।

এরপরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের উদ্দেশ্যে সহানুভূতি জানিয়েছেন। একইসঙ্গে তিনি জেলা প্রশাসনককে নির্দেশ দিয়েছেন, আহতদের যেন যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়।




Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...