Friday, May 15, 2026

থানার সামনে আত্মহত্যার চেষ্টা ডাব বিক্রেতার, ত্রাতা হরিশ্চন্দ্রপুরের আইসি

Date:

Share post:

মত্ত অবস্থায় থানার সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক ডাব বিক্রেতা। মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর থানার সামনে বুধবার দুপুরে এক যুবকের আর্ত চিৎকার শুনে থানা থেকে বেরিয়ে আসেন আইসি (IC)-সহ পুলিশকর্মীরা। দেখেন দাউদাউ করে জ্বলছেন একব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁর গায়ে কম্বল জড়িয়ে দেন আইসি নিজেই। ততক্ষণে ডাব বিক্রেতার শরীরর ৭৫ শতাংশ পুড়ে যায়। টোটো ডেকে ওই তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে এদিন এলাকা জুড়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, ওই ডাব বিক্রেতার নাম শিবু চক্রবর্তী (Shibu Chakraborty)। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে সন্দেহ করছে পুলিশ। থানার উল্টোদিকে হাটখোলার পিছনেই বাড়ি শিবুর। থানার সামনে ভ্যানে ডাব বিক্রি করেন তিনি। পাশেই ছাতুর সরবত বিক্রি করেন তার স্ত্রী ফুলন সাহা চক্রবর্তী। বাড়িতে তো বটেই, বাজারেও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত বলে অভিযোগ। এদিন আচমকাই শিবু থানার উল্টো দিকে দুর্গামণ্ডপের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে দেন। তারপর লাইটার দিয়ে আগুন ধরায়। ওই অবস্থাতেই গোটা হাটকোলায় আর্ত চিৎকার করে ছুটতে থাকেন তিনি। থানা থেকে বেরিয়ে হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয়কুমার দাস (Sanjay Kumar Das) তাঁর গায়ে কম্বল জড়িয়ে আগুন নেভান। সঞ্জয় দাস বলেন, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। দাম্পত্য কলহের জেরেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- পরপর তিনবার ‘এ’ গ্রেড, নজিরবিহীন সাফল্য লেডি ব্রেবোর্ন কলেজের

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...