Tuesday, May 19, 2026

এক সপ্তাহে দ্বিতীয়বার! ফের আমেরিকায় বন্দুকবাজের হামলায় নিহত ৪

Date:

Share post:

স্কুলের পর এবার হাসপাতালের ভিতরে ঢুকে গুলি চালালো বন্দুকবাজ। টেক্সাসের পর ওকলাহোমার তুলসায় বন্দুকবাজের হামলায় জখম হয়েছেন ৪ জন।আহত হয়েছেন আরও ১০ জন।  পুলিশের গুলিতে ওই বন্দুকবাজের মৃত্যু হয়েছে। আমেরিকায় এক সপ্তাহে দু’দুবার এমন ঘটনায় সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।



আরও পড়ুন:নিউটাউনের ফ্ল্যাটে অনুব্রত, আজ ফের CBI দফতরে হাজিরা?


পুলিশ সূত্রের খবর তুলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালের নাতালি বিল্ডিংয়ে আচমকাই ঢুকে পড়ে এক ব্যক্তি। সেখানে  হাসপাতালে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু তত ক্ষণে চার জন মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন অনেকেই। কী কারণে এই হামলা তার তদন্ত করছে পুলিশ।





ঘটনাটি ঘটে নাতালি বিল্ডিংয়ের দোতলায়। সেখানে মূলত ডাক্তারদের অফিস রয়েছে। আর রয়েছে একটি অর্থোপেডিক চিকিৎসা কেন্দ্র। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতদের মধ্যে হাসপাতালের রোগী থেকে শুরু করে কর্মীরাও রয়েছেন।

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...