Wednesday, June 24, 2026

নিউটাউনের ফ্ল্যাটে অনুব্রত, আজ ফের CBI দফতরে হাজিরা?

Date:

Share post:

ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। ভোট পরবর্তী হিংসার মামলায় এবার তাঁকে তলব করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে তাঁকে। বুধবারই রাতে বোলপুর থেকে নিউটাউনের চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত।


আরও পড়ুন:বাড়ির কাছেই গুলিবিদ্ধ নদিয়ার প্রাক্তন তৃণমূল সভাপতি, অবস্থা আশঙ্কাজনক


এর আগে গত ২৪ মে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। কিন্তু দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। তাই আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন অনুব্রত। ওই আবেদনের  ন’দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রতকে তলব করল সিবিআই।




আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুব্রত মণ্ডল জানিয়ে দেন, অসুস্থতার কারণে চিকিত্‍সকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তাই তিনি বিশ্রামে রয়েছেন। সিবিআই চাইলে তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।

তবে আজ অনুব্রত অসুস্থতার কারণে কলকাতায় এসেছেন নাকি সিবিআই দফতরে হাজিরা দেবেন তিনি তা এখনও স্পষ্ট নয়। এর আগে দীর্ঘ দেড়মাস বীরভূমের বাড়ি ছেড়ে কলকাতাতেই ছিলেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...