Sunday, June 14, 2026

মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন:মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে জেলা, দেখে নিন প্রথম দশের তালিকা


শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পরই ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য ও মেধাতালিকায় স্থান পাওয়া সকল পড়ুয়াদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের জেলার ছাত্র ও ছাত্রীরা অসাধারণ ফল করেছে। শহরের ছেলেমেয়েরাও আমাদের গর্বিত করেছে।





ছাত্র ছাত্রীদের পাশাপাশি এদিন তাঁদের অভিভাবক, শিক্ষক ও স্কুলগুলিকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, এবারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ হয়েছে। কইসঙ্গে ২০২৩-এর মাধ্যমিকের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। এতে আগামী বছরে পরীক্ষার্থীদের সুবিধা হবে। যেসব পরীক্ষার্থী আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য মমতা বলেছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...