Thursday, May 14, 2026

মাধ্যমিকে প্রথম অর্ণবের লক্ষ্য ডাক্তার হওয়া

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হয় চলতি বছরের মাধ্যমিকের ফলাফল।মাধ্যমিকে প্রথম হয়েছেন বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই অর্ণবের স্বপ্ন চিকিৎসক হওয়ার। প্রথম হওয়ার খবর শোনার পরই আনন্দ ও উচ্ছাস বাঁধ মানছে না তার।



আরও পড়ুন:‘প্রথম হব আশা করিনি’, জানাল মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক
অর্ণবের প্রাপ্ত নম্বর, ৬৯৩ ।অর্ণব জানান, ‘এক থেকে দশের মধ্যে থাকব ভেবেছিলাম কিন্তু প্রথম হব ভাবিনি।ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে।ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছি। ‘


ছেলে অর্ণব মাধ্যমিকে প্রথম হয়েছে, স্বাভাবিকভাবেই গর্বিত মা-বাবা। আবেগে গলা রুদ্ধ হয়ে আসছে মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘড়াইয়ের বাবার। টিভিতে তাঁর ছেলের প্রথম হওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত তিনি। তাঁর ছেলে যে মাধ্যমিকে ভালো ফল করবেন এটা তিনি জানতেন কিন্তু একেবারে প্রথম হবেন তা ভাবতে পারেননি। পেশায় শিক্ষক অর্ণবের বাবা তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘আমার ছেলে পড়াশোনা করতে ভালোবাসে। অর্ণবের পড়াশোনা করার কোনও নির্দিষ্ট সময় ছিল না। যখন মনে হত পড়ত।’




মেধাবী ছাত্র জানান, তিনি চারটি বিষয়ে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতেন। এই বিষয়গুলি হল অংক, বিজ্ঞান বিভাগ এবং ইংরেজি। অর্ণবের কৃতীত্বে খুশি তাঁর স্কুল শিক্ষকরাও। তাঁর শিক্ষক বলেন, “আমরা জানতাম ও এক থেকে তিনের মধ্যে থাকবে। প্রথম হওয়ায় অত্যন্ত গর্বিত।”

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...