Thursday, June 11, 2026

১০০ দিনের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে এবার সরব তৃণমূল

Date:

Share post:

১০০ দিনের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে এবার সরব তৃণমূল। রবিবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামেন তৃণমূলের নেতা কর্মীরা। এদিন সকালেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। অন্যদিকে একই অভিযোগে সুকিয়া স্ট্রিটে তৃণমূল নেতা কুণাল ঘোষের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল নেতা কর্মীরা।



আরও পড়ুন:১২ ঘণ্টা পরও চট্টোগ্রামের কন্টেনার ডিপোতে জ্বলছে আগুন, মৃত ১৯, আহত শতাধিক


গত ৫ মাস ধরে রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বহুবার বলেও কাজ হয়নি। তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ, রবিবার ও কাল সোমবার পরপর দু’দিন বিক্ষোভ প্রতিবাদে নামবে বাংলা। রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় ও শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই রাজ্যের পাওনা টাকা মেটাচ্ছে না কেন্দ্র। সব মিলিয়ে সাত হাজার ২৯ কোটি ৪৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তা অন্যায় ভাবে আটকে রেখেছে বলে তাদের অভিযোগ। টাকা না মেলায় তৃণমূল রাস্তায় নামার কর্মসূচি নিয়েছে।আন্দোলনের পাশাপাশি ফের কেন্দ্রকে চিঠি লেখার বিষয়ে মনস্থির করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। তিনি জানিয়েছেন,‘‘রাজ্যে মোট জব কার্ডের সংখ্যা ১ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে কার্যকরী জব কার্ডের সংখ্যা এক কোটি চার লক্ষ। কোনওটিই ভুয়ো নয়। নানা কারণে তাঁরা ৩৯ লক্ষ জব কার্ড হোল্ডার কাজে আসেন না। তাই স্রেফ টাকা আটকে রাখাতেই এ সব বলা হয়েছে। চলতি আর্থিক বছরের দু’মাস কেটে গেলেও শ্রম দিবসের হিসেব জানাচ্ছে না কেন্দ্রীয় সরকার। এ বার ৩২.১৪ কোটি শ্রম দিবসের জন্য গত ২২ ফেব্রুয়ারি গ্রামোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছি। কিন্তু এখনও টুঁ শব্দ করেনি তারা।”


দিন কয়েক আগেই জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ ও ৬ জুন রাজ্যজুড়ে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে প্রতিবাদে রাস্তায় নামতে দলকে নির্দেশ দেন। আর সেইমতো শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি।

Related articles

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...