Saturday, June 20, 2026

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলী থেকে বাদ গৌতম দেব, দায়িত্বে যুবনেতা সায়নদীপ

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার জেলা কমিটি(District Commitee) গঠনকে কেন্দ্র করে সিপিএমের(CPIM) অন্দরে বিতর্ক দেখা দিয়েছিল আগেই, এবার এই জেলার জেলা সম্পাদকমণ্ডলী গঠনকে কেন্দ্র করেও দেখা দিল বিতর্ক। শনিবার নবগঠিত এই জেলা সম্পাদকমণ্ডলীতে ১৫ জনের সদস্য তালিকায় জায়গা পেলেন না গৌতম দেব(Goutam Dev), নেপাল ভট্টাচার্যের(Nepal Bhattacharya) মতো নেতৃত্বরা। আগে দায়িত্বে থাকা নেতাদের মধ্যে এবার ৫ জনকে বাদ দিয়ে গঠিত হয়েছে নতুন জেলা সম্পাদকমণ্ডলী। জানা গিয়েছে, বয়স জনিত কারণে বাদ দেওয়া হয়েছে ওই বর্ষীয়ান নেতাদের। শারীরিক অসুস্থতার জন্য সরানো হয়েছে গৌতম দেবকে। তাঁদের পরিবর্তে তুলে আনা হয়েছে ৫ নতুন মুখ।

জানা গিয়েছে, নব গঠিত জেলা সম্পাদকমণ্ডলীতে এবার জায়গা পেয়েছেন সিপিএমের যুব নেতা সায়নদীপ মিত্র, মহিলা নেত্রী আত্রেয়ী গুহ, দেবশংকর রায়চৌধুরী, রাজীব বিশ্বাস-সহ নতুন পাঁচজন। আমন্ত্রিত সদস্য হয়েছেন রাজু আহমেদ। তবে পুরানো নেতাদের এভাবে বাদ দেওয়ায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে অন্যদিকে নতুনরা জায়গা পাওয়ায় খুশি বেশিরভাগ নেতৃত্বরা। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, মুলত বয়েসের কথা মাথায় রেখেই গঠন করা হয়েছে উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলী। যার জেরেই বাদের তালিকায় যেতে হয়েছে গৌতম দেব, নেপালদেব ভট্টাচার্যদের। অন্যদিকে নতুন মুখ জায়গা পাওয়ায় দলের সংগঠন আরও মজবুত হবে বলে আশাবাদী নেতৃত্ব।




Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...