Saturday, June 20, 2026

“Group D” নিয়োগে বড় সিদ্ধান্ত: রিক্রুটমেন্ট বোর্ডের অবলুপ্ত করে দায়িত্বে স্টাফ সিলেকশন কমিশন

Date:

Share post:

“গ্রুপ ডি” নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নে। এবার থেকে গ্রুপ ডি (Group D) নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। সোমবার, গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের অবলুপ্তি ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ২৫০০ আশা কর্মী নিয়োগের সিদ্ধান্তও হয়েছে রাজ্য মন্ত্রিসভায় (Cabinet)।

২০১৫-র “গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড” তৈরি হয়। সেই বোর্ডকে অবলুপ্ত করার বিষয়ে এদিন সম্মতি দিল রাজ্য মন্ত্রিসভা। এভার থেকে রাজ্যের বিভিন্ন দফতরের গ্রুপ ডি নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। এখন “গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড”-এর কোনও চেয়ারম্যান নেই। স্টাফ সিলেকশন কমিশনকে দায়িত্ব দেওয়া হলেও এখানে কোনও চেয়ারম্যান নিয়োগ হয়নি। স্টাফ সিলেকশন কমিশনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি নতুন করে চেয়ারম্যান (Chairman) নিয়োগ করবে রাজ্য।

এদিন মন্ত্রিসভার বৈঠকে ২৫০০ আশা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...