Tuesday, June 23, 2026

ক্যান্সার আক্রান্ত সোমাকে চাকরি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিচারপতির

Date:

Share post:

ক্যান্সার আক্রান্ত সোমা দাস শিক্ষিকা হিসাবে বাড়ির স্কুলে যোগদান করেছেন। আর এই শিক্ষকতার চাকরি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে তিনি জানান, ‘‘আমি একটা অনুরোধ করেছিলাম। সরকারের শীর্ষ স্তরের আধিকারিকদের বিবেচনা করতে বলেছিলাম। আমি জানতে পারলাম সোমা স্কুলে যোগদান করেছে। সেটা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি খুব খুশি হয়েছি।’’



আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য গালিগালাজের লাইভ-ভিডিও! গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায়






হাইকোর্টের নির্দেশের পরই শনিবার শিক্ষকতার চাকরিতে যোগ দেন সোমা দাস৷ ওই দিনই তিনি বীরভূমের নলহাটি থানার মধুরা হাইস্কুলে সহ-শিক্ষক হিসেবে কাজে যোগ দেন৷ শনিবার চাকরিতে যোগ দেওয়ার পর আদালত, শিক্ষা দফতর ও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান সোমা৷ তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় আমাদের মনে আশা জাগিয়েছেন।  কিন্তু বিচারপতি সেই কৃতিত্ব নিতে চাননি৷ বিনীতভাবে বলেন, ‘আমি কিছু করিনি৷ সোমাকে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ধন্যবাদ আমার প্রাপ্য নয়৷’

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...