Wednesday, May 13, 2026

বঙ্কিমচন্দ্র স্মৃতি বিজড়িত “বন্দেমাতরম ভবন” পরিদর্শন করে নিজেকে ভাগ্যবান বললেন নাড্ডা

Date:

Share post:

দু’দিনের বঙ্গ সফরে এসে আজ, বুধবার হুগলির (Hooghly) চুঁচুড়ায় (chinsura) ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত “বন্দেমাতরম ভবন” পরিদর্শন দিয়ে তাঁর কর্মসূচি শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ( J P Nadda)। এদিন দুপুর ১২টার কিছু পর বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসে তা ঘুরে দেখেন নাড্ডা। এদিন তাঁর সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee), সুকান্ত মজুমদার( Sukanta Majumder), শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh)সহ নেতৃবৃন্দ। বাকি নেতারা থাকলেও নাড্ডাকে “বন্দেমাতরম ভবন” মূলত ঘুরিয়ে দেখান সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সভাপতি বলেন, “বঙ্কিমবাবুর এই মহান কর্মভূমিতে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এই বাড়ি থেকেই পাঁচবছর তিনি কাজ করেছেন। এখান থেকে ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দেমাতরম রচনা করেছিলেন তিনি। আমি খুব সৌভাগ্যবান, সেই বাড়িতে ঘুরে দেখতে পাওয়ায়। বঙ্কিমবাবুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামিদিনগুলিতে আমাদের এগিয়ে যেতে হবে।”

মনে করা হয়, ১৮৭৬ সাল নাগাদ ইস্টইন্ডিয়া কোম্পানির
অধীনে কর্ণরত অবস্থাতেই বন্দেমাতরম্ রচনার কথা ভেবেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে ঠিক কোন সময় তিনি গানটি রচনা করেছিলেন তা নিয়ে সঠিক কোনও তথ্য নেই। তবে ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে গানটি প্রথম প্রকাশিত হয়। পরে বঙ্কিমচন্দ্র যদুভট্টকে গানটিতে সুর দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

আরও জানা যায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে হুগলিতে কর্মরত থাকাকালীন ৫ বছর বঙ্কিমচন্দ্র চুঁচুড়ার এই বাড়িতে ছিলেন। সেটিই পরবর্তী কালে ”বন্দেমাতরম ভবন” নামে পরিচিত হয়। এ বাড়িতে দুটি ঘর ভাড়া নিয়ে থাকতেন বঙ্কিমচন্দ্র। এবং এই ভবনই বন্দেমাতরম সঙ্গীতের সূতিকাগৃহ হিসেবে বিবেচিত। এর আগে এই ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। এবার সেখানেই ঘুরে গেলেন নাড্ডা।


Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...