Tuesday, June 23, 2026

Sudan: নাবালক খুনের দায়ে গ্রেফতার গরু, পুলিশ হেফাজতে  মালিকও

Date:

Share post:

দোষ করলে শাস্তি পেতেই হবে। আইনের কাছে কোনও ছাড় নেই, তা সে মানুষই হোক বা অন্য কোনও প্রাণী। তাই খুনের অভিযোগে গ্রেফতার গরু (Cow attested in murder case)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানে ( South Sudan)। পুলিশের (Police) হেফাজতে রয়েছেন গরুর মালিকও।

১২ বছরের এক নাবালক কে খুন করেছে গরু? এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দক্ষিণ সুদানের লেকস্ স্টেটে। জানা যায় সেখানকার একটি খামারে গরু আক্রমণে মৃত্যু হয় এক নাবালকের, বয়স মাত্র ১২ বছর। স্থানীয় সূত্রে জানা যায় নাবালককে গরু এমন ভাবে আক্রমণ করে, যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই হত্যার দায়ে গরুকে গ্রেফতার করে পুলিশ। রেহাই পাননি গরুর মালিকও। তদন্তের স্বার্থে আপাতত তাঁকেও নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ।

শুনতে একটু অদ্ভুত লাগলেও হত্যার দায়ে কোন প্রাণীকে গ্রেফতারের ঘটনা নজিরবিহীন নয়। এর আগে এক মহিলাকে হত্যার অভিযোগে একটি বাচ্চা ভেড়াকে গ্রেফতার করেছিল সুদানের পুলিশ (Sudan Police)। সুদানের আইন অনুযায়ী, কোনও পশুর আক্রমণে কেউ মারা গেলে, তার বিরুদ্ধে শাস্তির নির্দেশ দেওয়া হয়। সেই শাস্তি পালনের নির্ধারিত সময় পড়ে, সেই পশুটিকে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এভাবেই ক্ষতিপূরণ দেওয়ার চল আছে সুদানে।


Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...