Wednesday, February 25, 2026

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ইরানে, ১৭ জন যাত্রী নিহত; আহত শতাধিক

Date:

Share post:

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেল ইরানে। জানা গিয়েছে ইরানের (Iran) মরুভূমি শহর তাবাসের (Tabas) কাছে আজ ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তাবাস শহরটি ইরানের রাজধানী তেহরানের (Tehran) দক্ষিণ-পূর্বে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সূত্রের খবর, এই দুর্ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছেন এবং ৬০ জন যাত্রী আহত হয়েছেন। তাবাস থেকে ৫০ কিলোমিটার দূরে রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে উদ্ধারকারী দল অ্যাম্বুলান্স এবং হেলিকপ্টার সহযোগে পৌঁছে গিয়েছে প্রত্যন্ত দুর্ঘটনাস্থলে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পাড়ার সম্ভাবনা থাকছে।

ইরান সরকার সূত্রে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। এর আগে ২০১৬ সালে ইরানে ভয়ঙ্কর রেল বিপর্যয় ঘটে। সেই দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রী প্রাণ হারিয়েছিলেন। তাছাড়াও গোটা বিশ্বের মধ্যে পথ দুর্ঘটনার জন্য রেকর্ড রয়েছে ইরানে। তথ্য বলছে, প্রতি বছর জাতীয় সড়কে দুর্ঘটনায় ১৭ হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়।


spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...