Tuesday, June 23, 2026

নিয়ন্ত্রণে শিবপুরে রঙের কারখানায় আগুন, অগ্নিদগ্ধ ম্যানেজার-সহ ১৮

Date:

Share post:

প্রায় তিনধণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে হাওড়ার (Howrah) শিবপুরে রঙের কারখানায় আগুন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৬টি ইঞ্জিন। দুর্ঘটনায় ১৮জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কারখানার ম্যানেজারও। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দমকল সূত্রে খবর, কারখানার রাসায়নিক মিক্সিং প্ল্যান্টে শর্ট সার্কিটের কারণে বয়েলিং কন্টেইনার ফেটে যায়। তা থেকেই আগুন লাগে।

বুধবার দুপুর আড়াইটে হঠাৎই বার্জার পেন্টসের কারখানায় (Factory) আগুন লাগে। জোরাল শব্দ শুনে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে দেখেন কারখানা দাউদাউ করে জ্বলছে। দূর থেকেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রচুর রায়ানসিক (Chemical) মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। পরে আরও ৪টি ইঞ্জিন পৌঁছয়। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তদন্তের আশ্বাস দেন তিনি। যান সমবায় মন্ত্রী অরূপ রায়ও।

কারখানায় দুর্ঘটনার সময় ৭০-৮০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ম্যনেজার-সহ ১৮ জন অগ্নিদগ্ধ হন। ১৫ জনকে কলকাতার CMRI হাসপাতালে ভর্তি করা হয়। যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের নিয়ে SSKM-এ স্থানান্তরিত করা হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...