Tuesday, June 16, 2026

ভবানীপুরে জোড়া খুনকাণ্ড: সুপারি কিলার সহ গ্রেফতার ৩

Date:

Share post:

ভবানীপুরে দম্পতি খুনকাণ্ডে গ্রেফতার করা হল সুপারি কিলারকে। তাকে ওড়িশা থেকে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, খুনের পরে কলকাতাতেই গা-ঢাকা দিয়ে ছিল এই সুপারি কিলার।এইনিয়ে ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।




আরও পড়ুন:ভবানীপুর জোড়া খুনে পরিচিতরা জড়িত বলে অনুমান, দ্রুত ধরা পড়বে আততায়ীরা: ঘটনাস্থলে জানালেন মুখ্যমন্ত্রী



দম্পতি খুনের ঘটনায় প্রথম থেকেই মেঝ জামাইকে সন্দেহ করেছিল পুলিশ। সময় যত এগোচ্ছে, ততই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। মেঝ জামাই কী এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত? কিন্তু কেন দম্পতিকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্র জানিয়েছে, ভবানীপুরের বাসিন্দা অশোক শাহ মোটা টাকা ধার নিয়েছিলেন, এক পরিচিতের কাছ থেকে। মনে করা হচ্ছে, সেই অর্থ ফেরত দিতে পারেননি অশোক শাহ, আর সেই কারণেই তাঁকে খুন হতে হয়েছে। এছাড়াও ভবানীপুরের ফ্ল্যাট বিক্রি নিয়ে কোনও জটিলতা হয়েছিল কি না এবং এই খুনের পিছনে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত কোনও বিবাদ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। সুপারি কিলার ছাড়াও এই ঘটনার এক জন মাস্টারমাইন্ড রয়েছে। সে পরিবারেরই পরিচিত বলে সন্দেহ পুলিশের। পুলিশি তদন্তে উঠে এসেছে, ঘটনার কয়েকদিন আগে দম্পতির বাড়িতে যায় ওই মাস্টার মাইন্ড। সেখানে গিয়ে সে খুনের ছক করে।




পুলিশের অনুমান ওই পেশাদার খুনিদের খুনের বরাত দিয়ে থাকতে পারেন দম্পতির মেজো জামাই।  তদন্তে অনুমান, ওই পেশাদার খুনিদের খুনের বরাত দিয়ে থাকতে পারেন দম্পতির মেজো জামাইয়ের ওই আত্মীয়। ভবানীপুরের নিহত গুজরাতি দম্পতির তিন কন্যা। এই ঘটনায় রাজ্যের বাইরের কয়েক জন জড়িত তদন্তে জানিয়েছে পুলিশ।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...