Sunday, May 24, 2026

মমতার পথে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের একজোট করতে মরিয়া কংগ্রেস

Date:

Share post:

আগামী ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই প্রার্থী নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে শাসক শিবির। বাদ নেই বিরোধী কংগ্রেস। এতদিন শীতঘুমে থাকলেও নির্বাচনের দিন ঘোষণার পর গা ঝাড়া দিয়ে উঠল তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দেখানো পথে রাষ্ট্রপতি নির্বাচনকে(Precident Election) মাথায় রেখে সব বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করে দিল কংগ্রেস(Congress)।

রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে বিরোধীদের একজোট করার দায়িত্ব সোনিয়া গান্ধী তুলে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের কাঁধে। সেইমতো বৃহস্পতিবার রাতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি তৃণমূল, ডিএমকে, শিবসেনা নেতৃত্বদের সঙ্গে কথা বলবেন তিনি। শীঘ্রই এ বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠকের দিন ঠিক করা হবে বলে জানান খাড়গে। পাশাপাশি তিনি এটাও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সব সমমনোভাবাপন্ন দলকে একত্রিত করে একজন প্রার্থীর নাম ঠিক করার দায়িত্ব সোনিয়া গান্ধী তাঁকে দিয়েছেন।

উল্লেখ্য, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একত্রিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ এই রাষ্ট্রপতি নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বিরোধীরা একত্রিত হলে রাষ্ট্রপতি নির্বাচনে বেগ পাবে বিজেপি। তখন অবশ্য কংগ্রেস বিসয়টিকে গুরুত্ব না দিলেও এখন নড়েচড়ে বসল তারা। এদিকে রাজনৈতিক মহলের দাবি, বেশ কয়েকটি রাজ্য-সহ কেন্দ্রে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তাদের বেগ দেওয়ার মতো জায়গায় রয়েছে বিরোধীরা। পরিসংখ্যান বলছে, বিজেপি বিরোধী দলগুলি জোট বাঁধলে হারাতে পারে গেরুয়া প্রার্থীকে। তবে বিরোধীদের একজোট হওয়াটাই এখনও প্রশ্নের মুখে।


Related articles

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...