Friday, April 24, 2026

উচ্চ মাধ্যমিকের ফলে সংখ্যালঘুদের মধ্যে মেয়েদের সাফল্যের হার বেশি

Date:

Share post:

এবারের উচ্চ মাধ্যমিকের ফল বেরনোর পর দেখা যাচ্ছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের মধ্যে ছেলেদেরকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। উর্দু ভাষা বিভাগে প্রথম হয়েছে রাবেয়া আহমেদ । এবারের দশজনের মেধা তালিকায় ১৩৭ জন মেয়েদের মধ্যে ৯ জন সংখ্যালঘু আছেন, যা সংসদের ইতিহাসে প্রথম । এই ৯ জনের মধ্যে দুজন আল আমীন মিশনের। সপ্তম স্থানে রয়েছেন সাফিদা খাতুন ; অষ্টম স্থান দখল করেছেন মিশনেরই পড়ুয়া। এছাড়া মোস্তাক হোসেনের জিডি আকাডেমির ছাত্রী মাফুজা খাতুন দশম স্থান লাভ করেছেন।
সপ্তম স্থানে থাকা সাফিদা খাতুনের প্রাপ্ত নম্বর ৪৮৯ । অষ্টম স্থানে থাকা নরিন খাতুন, সায়নী আলমের প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে থাকা আরজু সুলতানা, মাফুজা খান এর প্রাপ্ত নম্বর ৪৮৬।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫১টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। ১৫টি ভাষায় পরীক্ষা হয় । পরীক্ষা শেষ হওয়ার ৭৪ দিনের মাথায় ফল ঘোষণা করা হয়েছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন । এবারে মোট ৮,১৬২৪৩ জন পরীক্ষা দিয়েছিল ।


Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...