Tuesday, May 26, 2026

Whatsapp: হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে বড়সড় বদল, আসছে আরও ফিচার

Date:

Share post:

ফের বদলের পথে হাঁটতে চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে বড়সড় বদল আসতে চলেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি বদল হতে চলেছে।

কী সেই বদল? একেবারে শুরুর দিকে হোয়াটসঅ্যাপ হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ চ্যাটে একসঙ্গে ৫০ জন অংশ নিতে পারতেন। ২০১৪-র নভেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০০ তে। তারপর বিদ্যুৎগতিতে বাড়ে সেই সংখ্যা। ২০১৬-এর ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় ২৫৬-এ। এরপর ২০২২। ছ’বছর পর গ্রুপ চ্যাটে অংশ নেওয়ার সদস্য সংখ্যাটি বিদ্যুৎ গতিতে বেড়ে হতে চলেছে ৫১২ তে। যদিও প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামের চেয়ে অনেক কম এই সংখ্যা।

পাশাপাশি, হোয়াট্‌সঅ্যাপে আরও একটি ফিচার আসতে চলেছে। এখনও পর্যন্ত হোয়াট্‌সঅ্যাপে ভিডিয়ো, ভয়েস মেসেজ এবং ছবির জন্য সর্বাধিক ১৬ এমবি-র ফাইল পাঠানো যেত। তবে এখন থেকে সেটা বেড়ে ১০০ এমবি হতে চলেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Indian Football: আফগানিস্তানের বিরুদ্ধে সর্তক স্টিমাচ, জয়ই লক্ষ‍্য গুরপ্রীতদের

Related articles

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...