Saturday, May 30, 2026

মৃত্যুকে জয় করে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরে আসার স্মৃতি রোমন্থন অনুরাগের

Date:

Share post:

বলিউডের প্রখ্যাত বাঙালি পরিচালক অনুরাগ বসু ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন । এই তথ্যটুকু সিনেমাপ্রেমীদের সকলেরই জানা । কিন্তু চিকিৎসকরা তাঁকে জবাব দিয়ে দিয়েছিলেন। মুখের উপরে বলে দিয়েছিলেন এ পৃথিবীতে তিনি আর দু’মাসের অতিথি। কিন্তু ২০০৪ সালের সেই মৃত্যু পরোয়ানা উপেক্ষা করে আজ ২০২২ সালেও কীভাবে কাজ করে চলেছেন পরিচালক অনুরাগ বসু । সম্প্রতি একটি অনুষ্ঠানে সেদিনের দুঃস্বপ্নের স্মৃতি রোমন্থন করলেন অনুরাগ। শোনালেন কীভাবে সেদিন মৃত্যুর পরোয়ানাকে উপেক্ষা করে জয়ী হয়ে ফিরেছিলেন জীবন যুদ্ধে।‌‌ অনুরাগ জানিয়েছেন তাঁর স্ত্রী তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামী -স্ত্রীর সংসারে ছোট্ট এক অতিথির আগমণের অপেক্ষায় প্রহর গুনছিলেন তাঁরা। আচমকাই জানা গেল, ব্লাড ক্যানসারে আক্রান্ত অনুরাগ বসু। অনেকখানি ছড়িয়ে গিয়েছে রোগ। ক্যানসার এতটাই ছড়িয়ে গিয়েছে যে, আর কিচ্ছু করার নেই। অনুরাগ হয়তো আর মাত্র দু’সপ্তাহ বাঁচবেন। সেদিন কিন্তু হার মানেনি অনুরাগ । আর তাঁর সাথে গোটা বলিউড। অভিনেতা সুনীল দত্তের উদ্যোগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় অনুরাগকে। সেখানেই এক নতুন ওষুধ, আরও আধুনিক চিকিৎসায় একটু একটু করে সাড়া দিতে থাকেন তিনি। সে সময়ে আত্মীয়-বন্ধু এবং বলিউডের সহকর্মীরা সকলেই ছিলেন তাঁর পরিবারের পাশে। অনুরাগের জন্য রক্ত জোগাড় করতে, আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছিলেন অনেকেই। তারপর ধীরে ধীরে কাজে ফিরেছেন । ফিরেছেন ক্যামেরার পিছনে । আবারো সদর্পে বলেছেন লাইট-ক্যামেরা-অ্যাকশন। ঠিক সেই অসুস্থতার সময়েই অনুরাগ তৈরি করেছিলেন বলিউডের ব্লকবাস্টার ছবি গ্যাংস্টার।

 

 

Related articles

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...