Thursday, May 14, 2026

Indian Football: শেষ মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয় ভারতের

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ‍্যতা অর্জন পর্ব ম‍্যাচে আফগানিস্তানের ( Afghanistan) বিরুদ্ধে শেষ মুহূর্তে দুরন্ত জয় তুলে নিল ভারতীয় দল (India Team)। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে আফগানিস্তানকে ২-১ গোলে হারায় সুনীল ছেত্রীর দল। ভারতের হয়ে গোল দুটি করেন সুনীল ছেত্রী এবং সাহাল আব্দুল সামাদ।

ম‍‍্যাচের প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। প্রথমার্ধে ভারত বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে আফগানিস্তানও সুযোগ পেয়ে পাল্টা আক্রমণের পথ নেয়। একাধিক সুযোগ পায় ভারত, কিন্তু সুযোগ হাতছাড়া করেন লিস্টন কোলাসো ও সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধে খেলা ধরে নেয় আফগানিস্তান। একাধিকবার ভারতের রক্ষণে চাপ তৈরি করে তারা। কিন্তু পাল্টা আক্রমণ চালায় সুনীল ছেত্রীর দল। ম‍্যাচের ৮৫ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে গোল করেন সুনীল। কিন্তু তার কিছু মিনিট পরেই কর্নারে হেড করে আফগানিস্তানের হয়ে গোল শোধ করেন জুবেইর আমিরি। মনে হয়েছিল যেন হয়ত এই ম্যাচে জয় আসবে না ভারতের। কিন্তু শেষ মুহুর্তে সাহাল আব্দুল সামাদের গোলে জয় পায় ভারত। চাপের মুখে আফগানদের হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার দিকে আরও খানিকটা এগিয়ে গেল ভারতীয় দল। শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হারলেও এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ থাকবে ভারতের কাছে।

আরও পড়ুন:England Cricket: মিচেলের ছক্কা এক মহিলা ভক্তের পানীয়ের গ্লাসে, ভাইরাল ভিডিও

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...