Wednesday, May 13, 2026

নূপুরের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায়।অভিযোগকারী সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল৷ বিতর্কিত মন্তব্য করে নূপুর শর্মা মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি আবু সোহেলের হুঁশিয়ারি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


আবু সোহেলের দাবি, ‘‘২০১৮ সালে সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে স্পষ্ট জানিয়েছিল যে, কোনও ভাবেই ধর্মীয় বিদ্বেষমূলক ভাষণ দেওয়া যাবে না। এমনটা হলে ওই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করতে হবে। নূপুর যা বলেছেন তার জেরে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।’’ কিন্তু তারপরও কেন্দ্রের ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা নূপুর অবলীলায় রেহাই পেয়ে যাচ্ছেন। সোহেল জানিয়েছেন, “আমি কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছি৷ মামলার কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, দিল্লির পুলিশ কমিশনার-সহ এ রাজ্যের ডিজিপি এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকেও পাঠিয়েছি।’’


সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নূপুর শর্মা। যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় একাধিক মুসলিম রাষ্ট্র ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দেয়৷ দেশের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর৷

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...