Friday, February 13, 2026

৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব খারিজ, বিধানসভার বাইরে বিক্ষোভ 

Date:

Share post:

বিধানসভায় তুমুল হট্টগোল করে গত অধিবেশনে সাসপেন্ড হয়েছিলেন বিজেপির (BJP) ৭ বিধায়ক (MLA)। সোমবার, তাঁদের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব খারিজ করে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিজেপির আনা জোড়া প্রস্তাবে একাধিক ভুল থাকায় তা গ্রহণ করা যাবে না বলে জানান স্পিকার।

এর জেরে বিধানসভার বাইরে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা। বিধানসভার (Assembly) বাইরে সিঁড়ির উপর এক এক করে বসে পড়েন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা। চার বিজেপি বিধায়ক- মনোজ টিগ্গা, নরহরি মাহাত, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষ- বিধানসভার দরজার সামনেই স্লোগান তোলেন।

বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে হট্টগোল বাধায় বিজেপি। শাসকদলের মন্ত্রী-বিধায়কদের দিকে মারতে যান গেরুয়া শিবিরের বিধায়করা। সেই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এর প্রতিবাদে অধিবেশন বয়কট করে বিজেপি। সাসপেনশনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টেও যায় বিজেপি। বিধানসভার রীতি মেনে বিধায়কদের সাসপেনশনের বিষয়টির মেটানোর নির্দেশ দেয় আদালত। তারপরই স্পিকারের কাছে জোড়া প্রস্তাব পেশ করে বিজেপি। কিন্তু সাসপেনশন প্রত্যাহার না হওয়ায় ফের বিক্ষোভ হয়।

 

 

spot_img

Related articles

দিল্লিতে হার্দিকের ‘লাভ-ইনিংস’: মাহিকার ম্যান অফ দ্য ম্যাচ পাণ্ডিয়া!

মাঠের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ তো তিনি বহুবার হয়েছেন, কিন্তু এবার জীবনের পিচেও সেরার শিরোপা পেলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik...

ভোটের হার পেরোলো না ৬০ শতাংশ: বাংলাদেশের নির্বাচনকে ‘প্রহসন’ কটাক্ষ হাসিনার

বিপুল পরিমাণ মানুষকে বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচনে অংশ নিতে যেমন দেখা গিয়েছে তেমনই বহু মানুষ যে এই নির্বাচন...

৪৬ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির উদ্যোগ রাজ্যের

বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ সড়ক পরিকাঠামো উন্নয়নে বড়সড় কর্মসূচি নিতে চলেছে রাজ্য সরকার (West Bengal Govt.)। আগামী পাঁচ...

অজিদের হারিয়ে অঘটন জিম্বাবোয়ের, জমে গেল সুপার আটের লড়াই

বিশ্বকাপ হবে আর অঘটন ঘটবে না, তাই হয় নাকি! চলতি টি২০ বিশ্বকাপে (T20 World Cup) সব থেকে বড়...