Tuesday, June 23, 2026

খাবার দেওয়ার সময় পালাল বুড়ি, পরে আবার খাঁচাবন্দি শিম্পাঞ্জি

Date:

Share post:

খেতে দেওয়ার সময় খাঁচা খোলা পেয়ে পালিয়ে গেছিল শিম্পাঞ্জি বুড়ি। আলিপুর চিড়িয়াখানার কর্মীরা ধর ধর করতে করতে শিম্পাঞ্জির পিছনে দৌড়ালেও ততক্ষণ সে দৃষ্টির বাইরে। ততক্ষণে চিড়িয়াখানাময় খবর ছড়িয়েছে যে শিম্পাঞ্জি পালিয়েছে । সঙ্গে সঙ্গেই বাইরের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত সন্ধান মেলে বুড়ির। শিম্পাঞ্জিকে ফের খাঁচাবন্দি করেন চিড়িয়াখানার কর্মীরা। ১২ দিন আগে ওই শিম্পাঞ্জিটি একই ভাব খাঁচার বাইরে বেরিয়ে গিয়েছিল। এই নিয়ে দ্বিতীয় বার খাঁচার বাইরে গেল বুড়ি। ফের যাতে খাঁচার বাইরে বেরতে না পারে সেজন্য শিম্পাঞ্জির খাঁচার বাইরে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারের বেড়া রয়েছে। বুড়ি দ্বিতীয় বার খাঁচার বাইরে বেরিয়ে যাওয়ার পর ওই তারের বেড়ার বিদ্যুতের ভোল্ট বাড়ানোর চিন্তাভাবনাও করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...