Sunday, May 10, 2026

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে তিন ঘণ্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদ 

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি দফতরে সোমবার রাহুলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময় মেনে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির দফতরে পৌঁছে যান রাহুল। বেলা প্রায় দুটো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। তারপর রাহুল ইডির দফতর ছেড়ে বেরিয়ে যান। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কী কী প্রশ্ন করেছেন বা তিনি তার কী উত্তর দিয়েছেন তা নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নেরও উত্তর দেননি রাহুল।

এদিকে রাহুলকে হাজিরার নির্দেশ পাঠানোর প্রতিবাদে সোমবার সকাল থেকে দিল্লি জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। শুধু দিল্লিতেই নয় সারাদেশের ২৫টি ইডি দফতরের সামনে এদিন কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখালেন । দিল্লিতে সকালে রাহুলের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর সময় বেশ কয়েকজন কংগ্রেস সমর্থককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে পরে থানায় গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

 

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...