Thursday, May 14, 2026

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি

Date:

Share post:

গরুপাচার-কাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। বুধবার সায়গলের বোলপুরের ফ্ল্যাটে পাঁচ সদস্যের সিবিআই দল হাজির হয়।  ঘণ্টা খানেকেরও বেশি সময় ধরে  তল্লাশি চলে বাড়িতে।  ডোমকল-সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সায়গলের প্রচুর জমি ও  কোটি টাকার সম্পত্তি রয়েছে। বোলপুরেও সায়গলের একটি প্রাসাদোপম ফ্ল্যাট রয়েছে। গোপন সূত্রে সিবিআইয়ের কাছে খবর ছিল যে, এখানে বেশ  কিছু গোপন নথি লুকিয়ে রাখা থাকতে পারে।  সেই কারণেই এই ফ্ল্যাটে হানা দিল সিবিআই। এমনটাই মনে করা হচ্ছে । জানা গিয়েছে, বীরভূমকে করিডর হিসেবে ব্যবহারের সময়  অনুব্রত মণ্ডলের সঙ্গী ও রক্ষী  সায়গল মারফত একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ হয়েছিল। পাচারের টাকা থেকেও  অনেকটা পরিমাণ লভ্যাংশ পেয়েছিলেন সায়গল। পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সায়গল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল বলে দাবি সিবিআইয়ের। সায়গলের আয়-ব্যয়ের হিসেবে বিস্তর ফারাক পাওয়া গিয়েছে বলেই বলে এদিন তার ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। এমনটাই জানানো হয়েছে সিবিআই সূত্রে।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...