Sunday, June 21, 2026

এবার রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু

Date:

Share post:

এবার রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হল। বুধবার প্রায় ২ হাজারের বেশি প্রার্থীর চাকরির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন। যদিও এই সব পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বছর তিনেক আগে। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হল।

উল্লেখ্য, বিভিন্ন দফতরের সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট ও রিজিওনাল দফতরগুলোতে শূন্যপদ ছিল ৭২২৭ টি। জানা গিয়েছে, বুধবার প্রাথমিক পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। এই মেধা তালিকায় নাম আছে ২ হাজার ৩০৪ জনের। এর মধ্যে সেক্রেটারিয়েটে চাকরি পেলেন ৭৪৭ জন আর ডাইরেক্টরেটে চাকরি পেলেন ১৫৫৮ জন।

২০১৯ সালে এইসব শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। তারপর মেইনস ও কম্পিউটার পরীক্ষা নেওয়া হয়। পিএসসির তরফে জানা গিয়েছে, সেক্রেটারি পর্যায়ে ৭০০-এর বেশি শূন্যপদ রয়েছে। ডাইরেক্টরেট পর্যায়ে ১৪০০-এর বেশি ও রিজিওনাল পোস্টে ৪ হাজার ৫০০-এর বেশি শূন্যপদ রয়েছে।
বুধবার সেক্রেটারি ও ডাইরেক্টরেট পর্যায়ের ফল প্রকাশ হয়।
আর মাত্র২০ দিনের অপেক্ষা। তারপরই রিজিওনাল পোস্টের ফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...